সুনামগঞ্জে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে ডুবে জাহেদ চৌধুরী (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শুμবার বিকেল ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। জাহেদ ঢাকার তিতুমীর কলেজের বিবিএ চর্তু বর্ষের শিক্ষার্থী এবং ফেনী সদর উপজেলার দিলরাজপুর গ্রামের মৃত ফজলুল হক চৌধুরীর ছেলে।

জাহেদের বন্ধুরা জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে ১১ বন্ধু মিলে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। ওইদিন দুপুরে তাহিরপুর থানা ঘাট থেকে একটি পর্যটকবাহী ট্রলার ভাড়া করে টাঙ্গুয়ার হাওর দেখে ট্যাকেরঘাট কমিউনিটি ক্লিনিকের পাশে নৌকায় রাত্রিযাপন করেন। ঘুম থেকে উঠে তারা যাওয়ার উদ্দেশ্যে তাহিরপুর থানার ঘাটে চলে আসেন। এ সময় জাহেদকে দেখতে না পেয়ে ফের কমিউনিটি ক্লিনিকের ঘাটে আসেন। খুঁজে না পেয়ে থানায় জানান। পরে পুলিশ গিয়ে কমিউনিটি ক্লিনিকের ঘাট থেকে প্রায় ১০০ গজ দূরে ডুবন্ত অবস্থায় জাহেদের লাশ উদ্ধার করে। তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, গত রাতে বা শুμবার ভোরে কোনো এক সময় ওই পর্যটক নদীতে ডুবে মারা গেছেন।