তোমার সঙ্গেই এসেছে জীবনের সেরা মুহূর্ত, ধোনির বিদায়ে শচীন

‘একসঙ্গে ২০১১ বিশ্বকাপ জেতাই আমার জীবনের সেরা মুহূর্ত। ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অপরিসীম।’ বিদায়বেলার মহেন্দ্র সিং ধোনিকে এভাবেই কুর্নিশ জানালেন কিংবদন্তি শচিন টেন্ডুলকর।

ধোনির অবসর নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। তবে অবসর প্রসঙ্গে সব সময় নীরব থাকা ধোনি হঠাৎ করেই শনিবার বিদায়ের ঘোষণা দেন।

ধোনির বিদায়ের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত থেকে শুরু করে সতীর্থরা বার্তা দিচ্ছেন। শচিন টুইটারে করা পোস্টে ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা তুলে ধরেছেন।

জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য ধোনিকে শুভেচ্ছা জানিয়ে শচিন লিখেন, ‘ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অপরিসীম। একসঙ্গে ২০১১ বিশ্বকাপ জেতাই আমার জীবনের সব থেকে স্মরণীয় মুহূর্ত। তোমাকে এবং তোমার পরিবারকে দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা জানাই।’