পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পটুয়াখালী শহরের তিতাস সিনেমা হল এলাকার ফরেস্ট কলোনির পুকুরে সাঁতার কাটতে নেমে বৃষ্টি (৯) ও প্রিয়াংকা (১৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ওই দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজনের সঙ্গে গোসল করতে গিয়ে বৃষ্টি ও প্রিয়াংকা ডুবে যায়।