যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ অনেক নথি প্রকাশ করে রাশিয়ায় আশ্রয় নেওয়ায় আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক সদস্য ক্ষমা করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০১৩ সালে যুক্তরাষ্ট্রের শত শত নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোচিত হন স্নোডেন। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বিরাগভাজন হলেও যুক্তরাষ্ট্রের সমালোচকেরা তাকে ‘বীর’ হিসেবে আখ্যায়িত করে।
বিশ্বজুড়ে হইচই ফেলা দেওয়া স্নোডেন বর্তমানে রাশিয়ায় নির্বাসিত জীবনযাপন করছেন। ট্রাম্প জানালেন, স্নোডেন যদি সুস্থ বিচার মেনে নেয় তাহলে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে চান তিনি।
স্নোডেনকে ক্ষমা করে দেওয়া হবে কি-না এমন এক প্রশ্নের জবাবে নিউ জার্সিতে গলফ ক্লাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, বিষয়টা নিয়ে খুব বেশি অবগত নন তিনি। তবে এটা পরিকল্পনায় নিতে চান। বিষয়টিকে একটি ‘বিভক্ত সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন ট্রাম্প।
“অনেক মানুষ মনে করে তার (স্নোডেনের) ব্যাপারটি ভিন্নভাবে দেখা উচিত। আবার কিছু মানুষ মনে করে সে খুব বাজে কাজ করেছে। আমি এটা গুরুত্বের সঙ্গে দেখব।”
“আমি মনে করি, সে একজন সম্পূর্ণ বিশ্বাসঘাতক।…তবে অনেকেই মনে করেন তার সঙ্গে ভালো আচরণ করা হয়নি।”