বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের ভাই ও তার এক সহযোগীর জমি দখল এবং তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মাগুরা সদরে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড় ও সৈয়দ আতর আলী সড়কের বেবি প্লাজার সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৃথক দুটি মানববন্ধন করে। এর আগে গত বৃহস্পতিবার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জির ভাই বাবুল চ্যাটার্জি ও তার সহযোগী সুকান্ত চক্রবর্তীর ওপর হামলা চালিয়ে আহত করে দুর্বৃত্তরা।