মাগুরা সদরে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়ের বিষক্রিয়ায় এক শিশু ও এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল রবিবার সকালে বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ওই গ্রামের আরজু মোল্লার ছেলে শিমুল মোল্লা (১০) ও মেয়ে আফরিন সুলতানা (১৭)।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, শনিবার রাতে খাওয়া শেষে স্থানীয় একটি দোকান থেকে একটি কোমল পানীয় কিনে ভাগাভাগি করে পান করে শিশু শিমুল ও তার বড় বোন আফরিন। রাতে ঘুমানোর পর ভোররাতে তাদের পেটব্যথা শুরু হয়। গুরুতর অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর গতকাল সকাল ৬টার দিকে শিমুল ও বিকেল ৪টার দিকে আফরিন মারা যায়।
দুজনের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।