বিদ্যুৎস্পর্শে সহোদরসহ ৩ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের পালপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তাদের মা মারাত্মক আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে পালপাড়ার পরিমল পালের সন্তান পার্থ পাল (১২) ও প্রান্ত পাল (৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন ও নিহতদের চাচা পরিতোষ পাল জানান, সকালে বাড়ির একটি ফ্যানের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে পার্থ পাল। এ সময় তাকে ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় প্রান্ত পাল। তাদের বাঁচাতে মা রীপা রানী এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। 

অপরদিকে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পূর্ব মিনজিরিতলা গ্রামে গত রবিবার রাতে বিদ্যুৎস্পর্শ হয়ে মোহাম্মদ ফারুক (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। ফারুক মাইমুনুর রশিদের ছেলে।