চলচ্চিত্র পরিচালক শাহাদাত খানের মৃত্যু

চলচ্চিত্র পরিচালক শাহাদাত খান আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট মঙ্গলবার দুপুর ২টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মানিক।

শাহাদাত খান শাবানা-ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘অকৃতজ্ঞ’, রিয়াজ-পূর্ণিমা অভিনীত ‘জামাই-শ্বশুর’সহ ‘হৃদয় থেকে হৃদয়’-র মতো বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রের পরিচালক ছিলেন।