ফেনীর সোনাগাজীতে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় বক্তারা সেলিম আল দীনের কর্ম ও শিল্প ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।
মঙ্গলবার সেলিম আল দীনের গ্রামের বাড়ি সোনাগাজীর সেনেরখিল ইউনিয়নে বাংলাদেশ গ্রাম থিয়েটার এবং সেলিম আল দীনের পরিবারের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে সেলিম আল দীনের ভাইয়ের ছেলে ও সেলিম আল দীন মেলার সমন্বয়ক কুদরাত-ই-খুদার (পিকাসো) সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রফিউশশান রূপম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো। সভাপতিত্ব করেন সেলিম আল দীনের ছোট ভাই বোরহান উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সরকারি উদ্যোগে নাট্যাচার্যের বাড়ির সামনে একটি অডিটোরিয়াম এবং একটি পাঠাগার নির্মাণ ও বৃহৎ পরিসরে সেলিম আল দীন মেলা আয়োজনের দাবি জানানো হয়।