করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৭৪৭ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৮১ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮৫ হাজার ৯১ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।