বিশ্বকাপ বাছাই: আফ্রিকা অঞ্চলের খেলাও পেছাল

এশিয়া অঞ্চলের পর ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের আফ্রিকা অঞ্চলের খেলাও পিছিয়ে দেওয়া হয়েছে।

আগের সূচিতে আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। কিন্তু বুধবার এক বিবৃতিতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) জানায়, আগামী বছর জুনে এই অঞ্চলের খেলাগুলো শুরু হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আফ্রিকার অধিকাংশ দেশে ফুটবল বন্ধ রয়েছে। খেলা চলছে কেবল দক্ষিণ আফ্রিকা, মিশর, তিউনিশিয়া ও মরোক্কোয়। আপাতত সেখানে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু চ্যালেঞ্জিং। তাই তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।