বরিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ে পৃথক আয়োজনে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা। মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মতিউর রহমান মিঠু, ফয়সাল আহমেদ, আরিফুল ইসলাম শাহান প্রমুখ।
অপরদিকে, দিনাজপুরের হাকিমপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাহিলি বাজারে স্বেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী প্রমুখ।