সিরাজগঞ্জে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুমরুল হালদারপাড়ার সরস্বতী নদীতে ডুবে বৃহস্পতিবার সকালে ঊর্মিলা রাণী হালদার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের চণ্ডী চরণ হালদারের স্ত্রী।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, ঊর্মিলা রাণী হালদার এ দিন সকালে বাড়ির পাশের সরস্বতী নদীতে কাপড় কাচতে যায়। বেলা ১১টা পর্যন্তও তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা তাকে খুঁজতে থাকে। দুপুর ১২টার দিকে তা লাশ নদীর পানিতে ফেঁসে উঠলে স্থানীয়রা দেখে উদ্ধার করে। সলঙ্গা থানার ওসি তাইজুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।