পুলিশ কর্মকর্তা ও সংগীত শিল্পী তৌহিদ ইথুনের নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। ‘আকাশ ভালোবাসি’ শিরোনামের এই গানটি প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল টি-মিউজিকের ব্যানারে।
গানটি সম্পর্কে তৌহিদ ইথুন জানান, গানটি একটি আধুনিক মেলোডি নির্ভর গান। তিনি বলেন, ‘পুলিশের চাকরিতে যোগ দেয়ার পর নিয়মিত গান গাওয়াটা কিছুটা থমকে যায় পেশাগত কারণেই। তবে গানের নেশা কাটেনি কখনো।’
তিনি বলেন, ‘পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। ভবিষ্যতে নিয়মিতভাবে গান করার ইচ্ছে রয়েছে।’
গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই এবং মিউজিক করেছেন এম এ রহমান। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আর, জে অপু ও উঠতি মডেল রাইসা রিয়া। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।