দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। ৩২ জন খেলোয়াড় নিয়ে গেল মঙ্গলবার থেকে একটি সাংস্কৃতিক ক্যাম্প শুরু করে দেশটির ক্রিকেট বোর্ড। ক্যাম্পে যোগদানের আগে তাদের করোনা টেস্ট করানো হয়। ফলাফলে দেখা যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই ক্রিকেটার। ফলে দেশটির ক্রিকেট বোর্ডের আয়োজনে চলমান সাংস্কৃতিক ক্যাম্পে যোগ দিতে পারছেন না তারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আক্রান্ত খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি।
মূলত প্রোটিয়া ক্রিকেটারদের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এটি চলবে ২২ আগস্ট পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার কয়েকজন সাবেক খেলোয়াড় কিছুদিন আগে দলটির মধ্যে বর্ণবাদের সংস্কৃতি রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন। ক্যাম্প শুরুর আগে ৩২ ক্রিকেটারের সঙ্গে সাপোর্ট স্টাফসহ মোট ৫০ জনের করোনা টেস্ট করা হয়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রাতিষ্ঠানিক যে নির্দেশনা এবং প্রটোকল রয়েছে, সেই হিসেবে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের করোনা টেস্ট করা হয়েছে। তাতে দুজনের করোনা পজিটিভ এসেছে। ইন্টারনেট।