হাতে গাছের টুকরো রেখে সেলাই, তদন্ত কমিটি গঠন

দুই ইঞ্চি আর পাঁচ ইঞ্চি সাইজের দুই টুকরো গাছের টুকরো রেখেই আঘাতপ্রাপ্ত হাত সেলাই করে দেন মাদারীপুর সদর হাসপাতালের এক নার্স। শুধু তাই নয়, এক হাজার টাকা ঘুষের বিনিময় তাড়াহুড়া করে সেলাই দিয়ে বাড়ি পাঠিয়ে দেন মাদারীপুরের হোগলপাতিয়ার আলম সর্দারের শিশুপুত্র রাকিব সর্দারকে।

এরপর শুরু হয় যন্ত্রণা। এভাবে দুই মাস অসহনীয় যন্ত্রণা ভোগ করে অবশেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই দফা অস্ত্রোপচারের পর যন্ত্রণা থেকে মুক্ত মেলে। তবে এরই মধ্যে অসহায় পরিবারের ছেলের হাতটি বেঁকে যায়।

তাই দোষীদের উপযুক্ত বিচার আর ক্ষতিপূরণ চেয়ে গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আলম সর্দার। এরপর বিকেলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

ভুক্তভোগী পরিবার জানায়, গত ১৫ মে দুপুরে ঘরের মাচা থেকে পড়ে যায় ১২ বছরের শিশু রাকিব সর্দার। এ সময় গাছের টুকরো হাতে ঢুকে যায়। পরে মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে এক হাজার টাকা ঘুষের বিনিময়ে কর্তব্যরত নার্স (ব্রাদার) তোতা মিয়া হাতে গাছের দুটি খ- রেখেই সেলাই করে দেন। অভিযুক্ত নার্স তোতা মিয়া বলেন, এক হাজার টাকা নিয়ে সুতা কিনে সেলাই করে দিয়েছি।