সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

শাহজাদপুর উপজেলার রুপনাই গ্রামে পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার রাতে দোলেনা খাতুন (৩৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের মামুন খানের স্ত্রী।

দোলেনার বড় ভাই ইব্রাহিম হোসেন জানান, বিয়ের পর থেকে মামুন ও তার স্বজনরা নানা অজুহাতে তাদের কাছে মোটা অঙ্কের টাকা ও গয়নার জন্য চাপ দিত। তা না দিলেই তার বোনকে মারধর করত। এসবের জন্য তারা দোলেনাকে হত্যা করেছে।