সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য করা ৬ জন শনাক্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব আল হাসানের শিশুকন্যার ছবির নিচে আপত্তিকর মন্তব্যকারী ছয়জনকে শনাক্ত করেছে সাইবার পুলিশ। তাদের আটক করতে অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক টিম। গতকাল শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘সাকিব আল হাসানের কন্যার একটি ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে ৬টি আইডি শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া আইডিগুলো ঢাকার বাইরের। তাদের আটক করতে আমাদের টিম কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।