অবাক হওয়ার কিছু নেই। আদতে এমনটাই ঘটার ছিল। কারণ ১৫ বছর পর লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের লড়াই। আর তাই ইউরোপ সেরার লড়াই শেষে এই মৌসুমে সেরা একাদশে জায়গা হল না বিশ্ব ফুটবলের অন্যতম দুই সেরা তারকার।
গত রবিবার রাতে লিসবনে অনুষ্ঠিত ফাইনালে পিএসজি-কে ১-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। এরপরই ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ বেছে নিয়েছে।
প্রত্যাশামতোই প্রথম একাদশে বায়ার্ন ফুটবলারদের আধিপত্য। মেসি-রোনালদো ছাড়া প্রথম এগারোর ৮ জনই বায়ার্ন মিউনিখের ফুটবলার।
একনজরে দেখে নেওয়া যাক গোল ডটকমের বিচারে চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ-
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ)
রাইট ব্যাক: জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)
সেন্টার ব্যাক: ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ), দায়াত ওপামেকানো (আরবি লাইপজিগ)
লেফট ব্যাক: আলফানসো ডেভিস (বায়ার্ন মিউনিখ)
রাইট উইং: সার্জি গেনাব্রি (বায়ার্ন মিউনিখ)
সেন্টার মিডফিল্ডার: থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), থমাস মুলার (বায়ার্ন মিউনিখ)
লেফট উইং: নেইমার জুনিয়র (পিএসজি)
স্ট্রাইকার: হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড), রবার্ট লেভানডোস্কি (বায়ার্ন মিউনিখ)।