ফেনীর সোনাগাজী উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় গত মঙ্গলবার একজন জনপ্রতিনিধিও উপস্থিত হননি। ফলে শুধু সরকারি কর্মকর্তাদের নিয়েই ওই সভা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন জানান, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে কয়েকজন জনপ্রতিনিধির নামে ‘হয়রানিমূলক’ মামলা হয়েছে। তাই দলের সিদ্ধান্তে জনপ্রতিনিধিরা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেবের সভাপতিত্বে সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তারা ও থানার ওসি উপস্থিত ছিলেন।
তবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, চরছান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, বগাদানা ইউপির চেয়ারম্যান ইসহাক খোকন জানান তারা অসুস্থতার জন্য সভায় যেতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব বলেন, সভা সুন্দরভাবে হয়েছে। দলীয় সিদ্ধান্তে জনপ্রতিনিধিরা সভায় যোগ দেননি এ বিষয়ে তিনি অবগত নন।