সাভারে শ ম রেজাউল

বঙ্গবন্ধুর খুনিদের ধরে এনে রায় কার্যকর করা হবে

বঙ্গবন্ধুর খুনিদের ধরে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন হলেও যারা নেপথ্যে ছিল আমরা তাদের বিচার সম্পন্ন করতে পারিনি। ইতিমধ্যে বঙ্গবন্ধুর কয়েকজন হত্যাকারীকে দেশের বাইরে থেকেও নিয়ে আসা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি মৎস্য অধিদপ্তরের কিছু অনিয়মের একটি খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই খবরটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, যার প্রতিবাদ দেওয়া হয়েছে। তারপরও যদি কোথাও কোনো অনিয়ম থেকে থাকে আমরা খতিয়ে দেখব এবং নিশ্চয় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।