কেভিন ডি ব্রুইনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জাভি। তার দৃষ্টিতে, ম্যানচেস্টার সিটির এই তারকা বিশ্বের সেরা মিডফিল্ডার।
২০১৫ সালে সিটিতে নাম লেখানোর পর ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন ডি ব্রুইনে। মাঝ মাঠের ফুটবলার হয়েও ২২২টি ম্যাচে করেছেন ৫৭টি গোল, অবদান রেখেছেন ৮৯টি গোলে। ইংলিশ প্রিমিয়ার লিগে দলের ২০টি গোলে অবদান রাখেন বেলজিয়ান এই ফুটবলার।
ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন ডি ব্রুইনে। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হন ২৯ বছর বয়সী এই ফুটবলার। এছাড়া প্রিমিয়ার লিগের শিরোপাসহ সিটির হয়ে জেতেন অনেক শিরোপা।
মিডফিল্ডার হিসেবে দারুণ সফল জাভিও। বার্সেলোনার হয়ে এমন কোনো শিরোপা নেই যে তিনি জেতেননি স্পেনকে বিশ্বকাপ ও ইউরো জেতানো অধিনায়কই বললেন ডি ব্রুইনে তার চেয়েও সেরা মিডফিল্ডার ডি ব্রুইনে।
“ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনকে দেখে মনে হয় সে, আমার চেয়েও অন্য পর্যায়ের। সে আরও তীব্র, ম্যাচে সে পার্থক্য গড়ে দিতে পারে। বিশ্বের সেরা মিডফিল্ডার এবং তুলনামূলক তরুণ।”