খুলনার পুলিশ সুপার সপরিবারে করোনা আক্রান্ত

খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি খুমেক হাসপাতালের ভিআইপি কেবিন-১ এ চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, গত বুধবার নিজের, স্ত্রী শারমিন আক্তার, ছেলে এস এম ইউসুফ ও এস এম ইউনুস এবং বাসার বাবুর্চি শেখ মো. আব্দুল্লাহর করোনা পরীক্ষা করতে দেন। ওই দিনই তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

তিনি আরও বলেন, এখন শারীরিকভাবে মোটামুটি ভালো আছি। তবে, বাসার চারজনের মাথায় সামান্য ব্যথা আছে।