দাউদকান্দিতে যুবকের রহস্যজনক মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে মাহবুব (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মাহবুব উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

নিহতের মা আলেয়া বেগম জানান, একটি মেয়ের সঙ্গে আমার ছেলের  প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েটির সঙ্গে পাশের বাড়ির আরেকটি ছেলেরও সম্পর্ক ছিল। সেই ছেলেটিসহ কয়েকজন মিলে  মঙ্গলবার আমার ছেলেকে মারধর করেছে। আজ (বুধবার) আবার আমার ছেলেকে ডেকে নিয়ে কী জানি খাইয়েছে। এরপর অসুস্থ হয়ে বাড়ি আসলে তাকে ডাক্তারের নিকট নিয়ে গেলে সেখানেই মারা যায়।

গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। আর প্রেমঘঠিত কিনা সেটাও এই মুহূর্তে বলতে পারছি না।