চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদের কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও সাংসদ মোস্তাফিজের বিচার দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।
বুধবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চন্দনাইশ উপজেলা ইউনিট ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এই মানববন্ধন পালিত হয়।
কর্মসূচিতে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ইন্ধনে মানববন্ধনে হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের কঠোর শািস্তসহ সংসদ সদস্য পদ বাতিল করার দাবি জানানো হয়।
এ সময় চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে কমান্ডার জাফর আলী হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কমান্ডের সহকারী কমান্ডার আমিনুল হক, সুবেদার (অব.) এ কে এম হারুন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসলাম, অধ্যক্ষ ডা. রতন কুমার নাথ, সন্তান কমান্ডারের জামসেদ রিকন ও শাহেদ চৌধুরী।
কর্মসূচিতে বক্তারা বলেন, গত ২৪ আগস্ট বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ না দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। এ সময় চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ইন্ধনে সন্ত্রাসী বাহিনী শািন্তপূর্ণ মানববন্ধনে হামলা চালায়।
শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।