বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমিন। সভাপতি পদে না হলেও অন্য কোনো পদে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু গতকাল হঠাৎ করেই নির্বাচন থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর কথা বলেছেন এই সংগঠক। নির্দিষ্ট কোনো কারণ বলেননি তিনি, ‘বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমি বাফুফের নির্বাচনের সব প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালাম। আমি আর বাফুফের নির্বাচনের কোনো বিষয়ে নেই। বলতে পারেন আমি আর ফুটবলেও থাকছি না। এখন আমি আমার পরিবার ও ব্যবসায় বেশি সময় দেব।’