সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

প্রকল্পে ব্যয়ের নামে ফুটানি বন্ধ করতে হবে

সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারি প্রকল্প পাস মানেই যা পেয়েছেন তা ইচ্ছেমতো ব্যয় করবেন, সেটা হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পের নামে অহেতুক অপচয়, বাড়াবাড়ি, ফুটানি ও ফ্যাশন বন্ধ করতে হবে। প্রতিটি টাকা সঠিকভাবে সঠিক জায়গায় ব্যয় করতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সার্কিট হাউজ মিলনায়তনে সুনামগঞ্জের সাংবাদিকদের প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ জয়া সেনগুপ্তা, সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সাংসদ শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জের জেলা প্রশাসক আবদুল আহাদ, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।