মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর এলাকায় শনিবার সকালে পানিতে ডুবে সানজিদা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সানজিদা ওই এলাকার ওয়াসিম ফকিরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডোবার পানিতে ডুবে থাকা অবস্থায় খুঁজে পায় শিশুটিকে। পরে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মাদবরেরচর এলাকায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে এক শিশু মারা যাওয়ার খবর পেয়েছি।