সাবেক ফুটবলার, স্বাধীন বাংলা ফুটবল দলের খ্যাতিমান স্ট্রাইকার নওশেরুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই মুহূর্তে তিনি একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। নওশেরুজ্জামানের স্ত্রী জাফরিন জামানও করোনায় আক্রান্ত হয়েছেন।
কভিড-১৯ পজিটিভ হওয়ার পর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন নওশের। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়। প্রথমে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানান তাকে আইসিইউতে নিতে হবে।
পরে গ্রিন লাইফ হাসপাতালের আনা হয় তাকে। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সত্তর দশকে ঢাকার ফুটবলের অন্যতম সেরা তারকা।
নওশেরুজ্জামানের ভাই খসরুজ্জামান জানিয়েছেন, চিকিৎসকরা তার ভাইয়ের শারীরিক অবস্থার উন্নতির কথা বলেছেন। তবে আরো কয়েকদিন তাকে আইসিইউতে রাখতে হতে পারে।