নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের রিবর এলাকায় রবিবার রাতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে পূজা অর্চনা করে বাড়িতে আসার পথে দুই নারীর উপর হামলা চালিয়ে স্বর্ণালংকার ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।
হামলাকারীরা মিনতি সাহা (৬৫), সুমী সাহা (২০) ও শিশু সেমা সাহা (৫) কে ইট দিয়ে পিটিয়ে জখম করে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে