ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২০-এর দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মঙ্গলবার।
ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হবে জ্যামাইকা তালাওয়াস। দ্বিতীয় সেমিফাইনালে রাত সাড়ে ৩টায় গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে সেন্ট লুসিয়া জুকস।
লিগ পর্বে ১০ ম্যাচের সবগুলো জিতে দুর্দান্ত ফর্মে কাইরন পোলার্ডের দল ত্রিনবাগো। তাদের সেমি প্রতিপক্ষ লিগ পর্বে তেমন ভালো করতে না পারলেও (১০ ম্যাচে ৭ পয়েন্ট) বেশ আলোচনা হচ্ছে তাদের আন্দ্রে রাসেলকে নিয়ে।
এদিকে গায়ানা ও সেন্ট লুসিয়া লিগ পর্বে জয় পেয়েছে সমান ৬টি করে ম্যাচে।