বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সোমবার কাতালান ক্লাবটির অনুশীলন সেশনে যোগ দেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার অনুশীলন ছিল ব্যক্তিগত। মঙ্গলবারও ব্যক্তিগত অনুশীলন করেছেন এলএম টেন।
মেসির দলগত অনুশীলনে যোগ দেওয়া হয়নি এখনো, কারণ দলগত অনুশীলনে যোগ দেওয়ার আগে দ্বিতীয় পিসিআর টেস্টে (করোনাভাইরাস পরীক্ষা) নেগেটিভ হতে হবে তাকে।
প্রথমবার করানো পরীক্ষায় ফল নেগেটিভ আসার পর ব্যক্তিগত অনুশীলন শুরু করেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর মঙ্গলবারও ব্যক্তিগত অনুশীলন করেছেন এলএম টেন।
নতুন মৌসুমের আগে আবার নিজেকে তৈরি করার অপেক্ষায় মেসি। দলগত অনুশীলনে যোগ দেওয়ার আগে আপাতত একা একাই ছন্দে ফেরার কাজগুলো করে যাচ্ছেন তিনি।