ঠাকুরগাঁও আইনজীবী সমিতি

সভাপতি আবু জাফর, সম্পাদক ইন্তাজুল

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ আটটি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ চারটি পদে জয়লাভ করেছে।

গত সোমবার আইনজীবী সমিতির মিলনায়তনে সকালে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। রাতে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম ফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে আবু জাফর শামসউদ্দিন, সহসভাপতি নূরুল ইসলাম ও মোবারক হোসেন, সাধারণ সম্পাদক ইন্তাজুল হক, সহসাধারণ সম্পাদক ইউনুস আলী, লাইব্রেরি সম্পাদক রাহাদ জামিল, কোষাধ্যক্ষ মোবারক আলী, কমনরুম ও কালচারাল সম্পাদক কামাল হোসেন এবং সদস্য পদে গোলাপ হোসেন, এনায়তুর রহমান, নাসিরউদ্দিন ও জামেদুল হক নির্বাচিত হন।

নির্বাচনে ২০৯ জনের মধ্যে ১৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।