ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সংস্থা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির আওতাধীন সব কর কর্মকর্তা, উপ-কর কর্মকর্তা, ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার, বাজার সুপারভাইজার, রাজস্ব সহকারীসহ রাজস্ব বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, ‘জনবল সংকটসহ অনেক সমস্যার কথা বলেছেন, অনেক সংকটের কথা বলেছেন। আমি খুব খুশি হতাম, যদি আপনারা বলতেন ডিএসসিসির মর্যাদা ফিরিয়ে আনতে আপনারা নিরলসভাবে পরিশ্রম করবেন। আপনাদের কর্মক্ষেত্র তথা আপনাদের পেশার সম্মান ফিরিয়ে আনতে কাজ করে যাবেন। আপনারা কেউ সেটা বলেননি।’