পানি নিষ্কাশন

ব্যবস্থাপনা সঠিক হয়নি বলেই রাস্তা ক্ষতিগ্রস্ত : তাপস

পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সঠিকভাবে হয়নি বলেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার সকাল হতে দুপুর পর্যন্ত ডিএসসিসির বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। একই দিনে মেয়র ডিএসসিসির দক্ষিণ বনশ্রীর বনবীথি (১০ তলা এলাকা) সড়ক, মান্ডা খাল, মোস্তফা মাঝি মোড় এলাকায় অঞ্চল-৬ এর আঞ্চলিক কার্যালয়ের সম্ভাব্য স্থান, যাত্রাবাড়ী কাঁচাবাজারের পাকা মার্কেট, শনির আখড়া এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার এবং সর্বশেষ জয়কালী মন্দির ও কাপ্তানবাজার সড়কের তিন রাস্তা মোড় পরিদর্শন করেন।

এ সময় জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র তাপস বলেন, আপনারা লক্ষ্য করেছেন, আমরা যাত্রাবাড়ী কাঁচাবাজার ও এর আশপাশ এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছি।