গাজীপুরে মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- শহরের জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে মিজানুর রহমান (১৭) ও কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে নাদিম (১৬)।
তারা দুজনই স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় ফুটবল দলের কোচ আনোয়ার হোসেন বলেন, ছেলেরা সকাল থেকে শহীদ বরকত স্টেডিয়ামে ফুটবল খেলছিল। বেলা ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ওই দুই স্কুল ছাত্র ঘটনাস্থলেই মারা যায়।