চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ওভারব্রিজ সংলগ্ন রেলওয়ের জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান অভিযানে অবৈধভাবে রেলের দখল হওয়া প্রায় ২ একর জায়গা উদ্ধার করা হয়েছে। এ সময় দেওয়ানহাট পোস্তার পাড় হতে মার্শাল ইয়ার্ড পর্যন্ত এলাকার ৪৮২টি টিনশেড ঘর ও ঝুপড়ি উচ্ছেদ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। তিনি দেশ রূপান্তরকে বলেন, নগরীর দেওয়ানহাট পোস্তার পাড় হতে মার্শাল ইয়ার্ড পর্যন্ত এলাকায় রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিল। অভিযানে ৪৮২টি টিনশেড ঘর ও ঝুপড়ি ঘর উচ্ছেদ করে রেলওয়ের প্রায় দুই একর জায়গা উদ্ধার করা হয়েছে।
অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুর করিম ও পুলিশ-আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।