নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রবিবার উপজেলা নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান জানান, নির্বাচন কমিশনের ঘোষণা করা তফসিলে বলা হয়েছে- প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী ২৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৫ সেপ্টেম্বর, প্রত্যাহার ৩ অক্টোবর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর।