কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মো. আরজু মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে দিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে এলাকার দুই শ্রমিককে নিয়ে জমিতে রোপন করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরজু মিয়াকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা আহত দুই শ্রমিককে ভর্তি করানো হয়।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।