মাদারীপুরের শিবচরে গতকাল মঙ্গলবার দুপুরে ৪টি ক্লিনিকে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় লাইসেন্স ও সেবার মূল্য তালিকা সঠিক না থাকায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুপুরে শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ও বিভিন্ন সেবার মূল্য তালিকা না থাকায় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, শিবচর স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার ও খান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।
জান্নাতুল ফেরদৌস জানান, লাইসেন্স ও সেবার মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অসংগতির কারণে তাদের জরিমানা করা হয়েছে।