মহেশপুর ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফেনসিডিলসহ জামাল হোসেনকে (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

বুধবার সকালে মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৭ বোতল ফেনসিডিলসহ জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোতালেব বকাউল এর ছেলে মো. জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

সেসময় ৩৭ বোতল ফেনসিডিল, ২টি মোবাইল সেট ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।