নবাবগঞ্জে করোনা সন্দেহে বৃদ্ধের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনা সন্দেহে যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা গ্রামের বরুণ মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাতে তার নিজ বাড়িতে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, মৃত ব্যাক্তির দেহে করোনার লক্ষণ ছিল। তিনি আমাদের কাছে চিকিৎসা নিতে আসেননি।

নবাবগঞ্জ উপজেলা লাশ সৎকার টিমের প্রধান অনুপম দত্ত নিপু স্থানীয়দের বরাত দিয়ে জানান, বরুণ মন্ডল কয়েকদিন আগে ফরিদপুরে বেড়াতে যান। জ্বর ঠান্ডা কাঁশি নিয়ে বুধবার বাড়িতে ফিরলে রাতেই তার নিজ ঘরে মারা যান। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। খবর পেয়ে টিমের সদস্যরা  বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ দাহ করেন। নমুনা ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান এ টিম লিডার।