সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের নাটুয়ারপাড়া ভূট্টা হাটের কাছে শনিবার সকাল ১১ টায় ২ নৌকার মাঝে চাপা পড়ে মনসুরনগর ইউনিয়নের শালগ্রামের মৃত কসের আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। এরমধ্যে ১ জনের নাম জানা গেছে। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে ফরিদ (৩০)।
তবে ঘটনার পর নৌকা চালক পালিয়ে গেছে। তার পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি ও মনসুর নগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর।