মতবিনিময় সভায় ইমরান

বিদেশফেরত কর্মীদের প্রশিক্ষণ দেবে সরকার

করোনা সংকটের মধ্যে দেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের প্রশিক্ষণ ও সনদ দেবে সরকার। গতকাল শনিবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষদের সঙ্গে ওই মতবিনিময় সভা হয়।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘বিদেশফেরত কর্মীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কোর্সসমূহে জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো (এনটিভিকিউএফ) লেভেল চালু করা হবে। জেলা পর্যায়ে বিদেশ গমনেচ্ছু কর্মীদের যাবতীয় সেবা একই জায়গা থেকে প্রদানের পরিকল্পনা রয়েছে।’