বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ম্যাচ ৮ ও ১৩ অক্টোবর। আর এল ক্লাসিকো ২৫ অক্টোবর। স্পেনের বর্তমান নিয়ম অনুযায়ী লাতিল অঞ্চল থেকে কেউ দেশে ঢুকলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়। তেমনটি হলে নিশ্চিতভাবেই এল ক্লাসিকোতে লিওনেল মেসিকে পাবে না বার্সেলোনা। ফিফা ক্লাবগুলোকে বলেছে, বিশ্বকাপ বাছাইয়ের জন্য যেন ফুটবলারদের খেলার অনুমতি দেওয়া হয় ক্লাবের তরফ থেকে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কোচ রোনাল্ড কোম্যানও চান মেসি থাকুক মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত মেসিকে নিয়ে ক্লাব ও দেশের দ্বন্দ্ব হয় কি না। হলে তা কতদূর গড়ায়।