ভোমরা স্থলবন্দর দিয়ে রবিবার সন্ধ্যায় আটকে থাকা আরও ৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ প্রবেশ করেছে। ভারতের বাণিজ্য মন্ত্রানালয়ের শর্ত সাপেক্ষে শনিবার ৩১ ট্রাক পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা স্থল বন্দরে প্রবেশ করে।
পূর্বের এলসি করা যাদের কাগজপত্র সম্পূর্ন প্রস্তুত ছিল, এমন পেঁয়াজবাহি ৫ টি ট্রাক রবিবার ভোমরা বন্দরে প্রবেশ করেছে বলে জানান সিএন্ডএফ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম। তবে, পেয়াজ রপ্তানী বন্ধ হলেও অন্যান্য পন্যবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করছে।
তিনি আরো জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে এখনও দুই শতাধিক পেঁয়াজবাহি ট্রাক আটকে রয়েছে।
ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে রবিবার সন্ধ্যায় আটকে পড়া আরও ৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ প্রবেশ করেছে। শনিবার ৩১ ট্রাক পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা স্থল বন্দরে প্রবেশ করেছিল। এ নিয়ে মোট ৩৬ ট্রাক ভারতীয় পেঁয়াজ ভোমরা স্থল বন্দর দিয়ে প্রবেশ করলো।