ঘরের কোণে বিভিন্ন জায়গায় প্রায় সময়ই পিঁপড়ার উপদ্রব দেখা যায়। ঘরোয়া বিভিন্ন উপাদানের মাধ্যমে এ সমস্যা কমানো সম্ভব। জেনে নিন এ বিষয়ে কিছু পরামর্শ-
দারুচিনি : বাসার বিভিন্ন কোণায় পিঁপড়া যাওয়া-আসার পথে কিছু দারুচিনি গুঁড়ো ছিটিয়ে দিন। এর সঙ্গে লবঙ্গ গুঁড়ো মিশিয়ে দিলেও পিঁপড়ার উপদ্রব কমাতে ভালো উপকার পাওয়া যাবে। বাসায় যদি দারুচিনি তেল থাকে তবে সেটির তিন ভাগের এক ভাগের সঙ্গে পানি মিশিয়ে স্প্রে করতে পারেন।
লেবুর রস : লেবুর রস এসিডিক হওয়ায় পিঁপড়ার অনুভূতি নষ্ট হয়ে যায়। যে সব জায়গা দিয়ে পিঁপড়া বেশি আসা-যাওয়া করছে সেখানে কিছুটা লেবুর রস ছড়িয়ে দিন।
মেন্থল : দরজা-জানালার যে জায়গা দিয়ে পিঁপড়া প্রবেশ করে সেখানে মেন্থল তেল ছড়িয়ে দিলে পিঁপড়ার উপদ্রব কমার সঙ্গে সঙ্গে বাড়ির স্যাঁতসেঁতে ভাবও দূর হবে।
ভিনেগার : পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে ঘর মুছলে বা পিঁপড়া আসা-যাওয়ার জায়গায় স্প্রে করা যায়। যদি উপদ্রবের মাত্রা বেশি হয় তবে সরাসরি পিঁপড়ার বাসায় হাফ লিটার সাদা ভিনেগার ঢেলে দিতে পারেন। ভিনেগারের ঘ্রাণের তীব্রতায় দিগ্বিদিক শূন্য হয়ে পড়ে পিঁপড়ার দল।
বোরাক্স পাউডার : চিনির সঙ্গে পানি ও বোরাক্স মিশিয়ে পেস্ট বানিয়ে পিঁপড়া চলাচলের জায়গায় সেটি রেখে দিলে কিছুদিনের মধ্যেই দেখবেন পিঁপড়ার উপদ্রব ক্রমশ কমে এসেছে।
চিনি ও বেকিং সোডা : পিঁপড়ার শরীরে ফরমিক এসিড থাকার কারণে চিনি আর বেকিং সোডা মিলিয়ে তাদের আসা-যাওয়ার জায়গায় দিয়ে রাখতে পারেন। শরীরে এসিড এবং সোডার অ্যালাওকালির বিক্রিয়ায় পিঁপড়া মারা যায়।