অ্যামাজফিট জানাবে শরীরে অক্সিজেনের পরিমাণ

গত জুলাই মাসেই শাওমির সাব-ব্র্যান্ড হুয়ামি নতুন অ্যামাজফিট ব্যান্ড ‘মডেল অ্যামাজফিট ৫’ আনার ঘোষণা দিয়েছিল। সম্প্রতি বাজারেও মিলছে। নতুন এই ফিটনেস ব্যান্ডে রয়েছে ওলিড ডিসপ্লে, ব্লাড অক্সিজেন মনিটর এবং অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট। ডিভাইসটিতে ১.১ ইঞ্চির অ্যামোলিড কালার স্ক্রিনে ১২৬ x ২৯৪ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। এতে আরও আছে ৪৫টিরও বেশি ওয়াচ ফেস। অ্যামাজফিট ৫ দিয়ে হার্ট রেট মনিটর, স্লিপ মনিটর, নারীদের ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা এবং মানসিক চাপের তথ্য পাওয়া যাবে। অ্যামাজফিটে অ্যালেক্সা সাপোর্ট থাকায় অ্যালার্ম এবং টাইমারের জন্য ভয়েস কমান্ডও করা যাবে। এই ফিচারটি এমআই স্মার্ট ব্যান্ড-৫ এ ছিল না।

মডেল অ্যামাজফিট-৫ এর বিশেষ ফিচার হলো ব্লাড অক্সিজেন স্যাটুরেজশন লেভেল জানা। এ জন্য ডিভাইসটিতে এসপি ০২ সেন্সর রয়েছে।

ডিভাইসটি পানিরোধী হওয়ায় ৫ মিটার গভীর পানিতেও সচলথাকবে। ব্যাকআপের জন্য এতে ১২৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। যা এক চার্জে ১৫ দিন ব্যাকআপ দেবে। আন্তর্জাতিক বাজারে ডিভাইসটির দাম ৪৫ ডলার। ২১ সেপ্টেম্বর থেকে অ্যামাজনে এটি পাওয়া যাবে।