নেট জিরো অঙ্গীকারনামায় লাফার্জহোলসিম

বিশ্বে প্রথম নির্মাণ খাতের কোম্পানি হিসেবে লাফার্জহোলসিম সায়েন্স বেজড টার্গেটস ইনিসিয়েটিভের (এসবিটিআই) অঙ্গীকারনামায় সই করেছে। এর ফলে এসবিটিআইর ‘বিজনেস অ্যাম্বিশন ফর ১.৫ ডিগ্রি সেলসিয়াস’ এবং এর মধ্যমেয়াদি অন্য লক্ষ্যপূরণে কাজ করবে কোম্পানিটি।

এ ছাড়া ২০৩০ সালের মধ্যে প্রতি টন সিমেন্ট উৎপাদনে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে ৪৭৫ কেজিতে আনতে লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি। প্রথম অঞ্চল হিসেবে ইউরোপে এই লক্ষ্য বাস্তবায়ন করা হবে এবং এ লক্ষ্যে কোম্পানিটি ইতিমধ্যে ১৬০ মিলিয়ন সিএইচএফ বিনিয়োগের রোডম্যাপ প্রকাশ করেছে। ২০৩০ সালের মধ্যে লাফার্জহোলসিম ইকোপ্যক্ট ও সাসটেনোর মতো লো কার্বন পণ্য ব্যবহার বাড়াবে। জ্বালানি এবং কাঁচামালের জন্য ১০ কোটি টন বর্জ্য এবং বায়োপ্রোডাক্ট রিসাইকেল করবে।

ক্যালসিনয্ক্তু মাটি ব্যবহার বাড়াবে। সেই সঙ্গে নতুন উপাদান দিয়ে সিমেন্ট তৈরি করবে। বর্জ্য থেকে জ্বালানি তৈরির ৩৭ শতাংশ চাহিদা পূরণ করবে। প্রতি টন সিমেন্ট উৎপাদনে ৪৭৫ কেজি কার্বন নিঃসরণ করবে। প্রথম নেট জিরো সিমেন্ট উৎপাদন সুবিধা পরিচালনা করবে।