নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের ডুবে সাবিকুন্নাহার ওরফে সাবিনা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সাবিনা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিম পাড়া গ্রামের মৃত সুরুজ আলীর মেয়ে এবং নিহতের দুই বছরের ছেলে রয়েছে।
ডিভোর্সের পর থেকে নিহত সাবিনা বাবার বাড়িতেই থাকতেন ও মৃগী রোগী ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাবিনাকে তার বাবার বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। পরে তাকে পুর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুর্বধলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. আজাহারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করানো হয় এবং এ পরীক্ষায় ফ্ল্যাট এসেছে বলে তিনি জানান।